ঢাকা, শনিবার, ৬ জুন, ২০২৬

লকডাউনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অফিসসমূহ বন্ধ থাকবে

ads

করোনাভাইরাসের সংক্রমণ রোধে সরকার ঘোষিত লকডাউনে (৫ থেকে ১১ এপ্রিল) পর্যন্ত ঢাকা বিশ্ববিদ্যালয়ের অফিসসমূহ বন্ধ থাকবে বলে জানিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। রোববার (৪ এপ্রিল) বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দফতর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।তবে অত্যন্ত সীমিত সংখ্যক লোকবল দিয়ে রেজিস্ট্রার অফিসের জরুরি কার্যাবলি সম্পাদিত হবে বলেও জানানো হয়।


এ সময় জরুরি পরিসেবাগুলো যেমন- পানি, বিদ্যুৎ, গ্যাস, চিকিৎসা, নিরাপত্তা ও পরিষ্কার-পরিচ্ছন্নতাসহ জরুরি ব্যবস্থাপনা এই ছুটির আওতামুক্ত থাকবে। জরুরি পরিসেবার সঙ্গে যুক্ত সংশ্লিষ্টদের যথাযথ স্বাস্থ্যবিধি অনুসরণেরও অনুরোধ করা হচ্ছে। এছাড়া জরুরি কাজে নিয়োজিত ব্যক্তিবর্গের জন্য বিশ্ববিদ্যালয় নির্ধারিত সীমিত পরিবহন ব্যবস্থা রাখা হবে।লকডাউনকালে দায়িত্বপ্রাপ্ত নন বিশ্ববিদ্যালয়ের এমন সব শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের নিজ নিজ বাসায় অবস্থান করতে এবং কর্মস্থল ও ঢাকা ত্যাগ না করতে বলা হয়েছে।


লকডাউনকালে ক্যাম্পাসের সার্বিক নিরাপত্তা জোরদারের জন্য সংশ্লিষ্ট আইন-শৃঙ্খলা বাহিনীকে অনুরোধ জানানো হচ্ছে। এসময় বহিরাগত কাউকে ক্যাম্পাসে প্রবেশ ও অবস্থান না করার জন্যও অনুরোধ করা হচ্ছে।

ads
ads
ads

Our Facebook Page